লেখক নির্দেশিকা · সংস্করণ ২.৪.০

PokominX লেখক নির্দেশিকা ও তথ্য নির্দেশিকা

নিচের প্রতিটি অংশে ক্লিক করে বিস্তারিত পড়ুন — গল্প জমা দেওয়ার আগে সম্পূর্ণ নির্দেশিকাটি ভালোভাবে জেনে নিন।

গুরুত্বপূর্ণ: এই নির্দেশিকাটি কোনো চুক্তিপত্র নয়। লেখক হিসেবে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করার আগে প্রয়োজনীয় বিষয়গুলো আলাদা চুক্তিতে নির্ধারণ করা হবে।

PokominX একটি অনলাইন ডিজিটাল রিডিং প্ল্যাটফর্ম। আমাদের লক্ষ্য হলো পাঠকদের জন্য কম সময়ে উপভোগ করার মতো আকর্ষণীয় গল্প ও উপন্যাস প্রকাশ করা।

বর্তমানে আমরা যেসব ধরনের গল্প প্রকাশ করছি:

রোমান্স মিস্ট্রি / রহস্য থ্রিলার ভৌতিক / হরর অ্যাডভেঞ্চার সাহিত্য জীবনভিত্তিক

এই নির্দেশিকায় লেখকদের জন্য PokominX-এ লেখা জমা, প্রকাশনা, কনটেন্ট, কপিরাইট এবং পারিশ্রমিক সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য সহজভাবে তুলে ধরা হয়েছে।

PokominX-এ উপরে উল্লেখিত ৭ ধরনের গল্প/উপন্যাস গ্রহণ করা হয়। গল্পটি অবশ্যই:

  • লেখকের নিজের মৌলিক লেখা হতে হবে
  • পাঠযোগ্য ও ধারাবাহিক হতে হবে
  • PokominX-এর কনটেন্ট নীতিমালা মেনে চলতে হবে

গল্পের দৈর্ঘ্য

গল্প বা উপন্যাসের নির্দিষ্ট কোনো শব্দ-সীমা নেই। আপনার গল্প ছোট হোক বা বড়, যেভাবে ইচ্ছা লিখুন — বড় কোনো গল্পকে চাইলে একাধিক পর্বে ভাগ করেও প্রকাশ করতে পারবেন। কীভাবে নতুন পর্ব যোগ করবেন তা ৫ নম্বর অংশে সহজভাবে বলা আছে।

আপনি যে গল্প জমা দেবেন সেটি অবশ্যই আপনার নিজের মৌলিক লেখা হতে হবে। অন্যের লেখা, গল্প, চরিত্র, প্লট, ছবি বা কপিরাইটযুক্ত কোনো উপাদান অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

  • আপনার লেখার মূল কপিরাইট ও মালিকানা আপনার কাছেই থাকবে
  • PokominX আপনার অনুমতি ও প্রযোজ্য চুক্তির ভিত্তিতে লেখাটি প্ল্যাটফর্মে প্রকাশ করবে
  • কোনো লেখার বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘন বা প্লেজিয়ারিজমের অভিযোগ উঠলে প্রয়োজন অনুযায়ী লেখকের কাছ থেকে ব্যাখ্যা বা সহযোগিতা চাওয়া হতে পারে
  • কোনো প্রকাশিত লেখায় প্রকৃত কপিরাইট লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে PokominX সেটি সাময়িক বা স্থায়ীভাবে সরিয়ে দিতে পারে

লেখকের সৃজনশীলতাকে আমরা সম্মান করি। তবে পাঠকদের জন্য নিরাপদ ও মানসম্মত পরিবেশ রাখতে নিচের ধরনের কনটেন্ট গ্রহণ করা হবে না:

  • পর্নোগ্রাফি, নগ্নতা বা অশ্লীল কনটেন্ট
  • অপ্রাপ্তবয়স্কদের জন্য ক্ষতিকর বা অনুপযুক্ত কনটেন্ট
  • নির্দিষ্ট ব্যক্তিকে উদ্দেশ্য করে মানহানি বা ব্যক্তিগত আক্রমণ
  • কোনো ধর্ম, সম্প্রদায় বা গোষ্ঠীর বিরুদ্ধে ঘৃণা ছড়ানো
  • সাম্প্রদায়িক উত্তেজনা বা সহিংসতায় উসকানি
  • সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ বা নাশকতাকে উৎসাহিত করা
  • অন্যের কপিরাইট লঙ্ঘন করে তৈরি লেখা

গল্পের ভাষা পরিষ্কার, স্বাভাবিক ও পাঠযোগ্য হওয়া উচিত।

চুক্তি সম্পন্ন হওয়ার পর লেখক নিজের PokominX Author Panel থেকে সরাসরি গল্প জমা দিতে পারবেন। Author Panel-এ দুটো আলাদা অংশ আছে — কোনটা কখন ব্যবহার করবেন তা নিচে স্পষ্টভাবে বলা হলো:

🆕 একদম নতুন একটা গল্প শুরু করতে চান?

তাহলে যান "গল্প জমা দিন" অংশে — এখানেই শুধু গল্পের প্রথম পর্ব জমা দেওয়া হয়। এখানে আপনাকে দিতে হবে:

  • লেখকের নাম, Pen Name (যদি থাকে), সংক্ষিপ্ত পরিচিতি/Bio, Referral Code
  • গল্পের নাম, ধরন ও সংক্ষিপ্ত সারাংশ
  • গল্পের Cover Image
  • গল্পের প্রথম পর্বের লেখা

📚 আপনার আগের কোনো গল্পে নতুন পর্ব (২য়, ৩য়, ৪র্থ...) যোগ করতে চান?

তাহলে "গল্প জমা দিন" অংশে যাওয়ার দরকার নেই। এর বদলে যান "আমার গল্প ও প্রকাশনার স্ট্যাটাস" অংশে — এখান থেকেই নতুন পর্ব যোগ করা হয়। ধাপগুলো এমন:

  • Author Panel-এ "আমার গল্প ও প্রকাশনার স্ট্যাটাস" অংশে যান
  • আপনার গল্পের কার্ডে ক্লিক করুন — নিচে সেই গল্পের সব পর্বের তালিকা খুলে যাবে
  • "➕ নতুন পর্ব যোগ করুন" বাটনে চাপুন
  • শুধু পর্ব নম্বর ও সেই পর্বের মূল লেখাটুকু দিন — গল্পের নাম, সারাংশ, ধরন, মূল্য এসব আবার দেওয়ার প্রয়োজন নেই, স্বয়ংক্রিয়ভাবেই যুক্ত হয়ে যাবে

💡 সংক্ষেপে মনে রাখুন: নতুন গল্প = "গল্প জমা দিন", আর পুরনো গল্পের নতুন পর্ব = "আমার গল্প ও প্রকাশনার স্ট্যাটাস"

লেখা কীভাবে দিতে হবে

PokominX একটি eBook Reading Platform। তাই গল্প PDF হিসেবে আপলোড করা হবে না — Author Panel-এর নির্ধারিত জায়গায় গল্পের Text সরাসরি জমা দিতে হবে। Submit করার আগে নিশ্চিত করুন: পুরো লেখা সঠিকভাবে দেওয়া হয়েছে, পর্বের নম্বর ঠিক আছে, কোনো গুরুত্বপূর্ণ অংশ বাদ যায়নি এবং বানান ও বাক্য ভালোভাবে পরীক্ষা করা হয়েছে।

নিয়মিত লেখা ও প্রথম গল্প জমার সময়সীমা

  • প্রথম গল্প প্রকাশ: চুক্তি সম্পূর্ণ হওয়ার পর থেকে ১৫ দিনের মধ্যে লেখককে তার প্রথম গল্প বা পান্ডুলিপি প্ল্যাটফর্মে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে লেখা দিতে ব্যর্থ হলে চুক্তি বাতিল বলে গণ্য হবে।
  • নিয়মিত ও সম্পূর্ণ পর্ব: লেখক কোনো ধারাবাহিক গল্প শুরু করলে তা অসম্পূর্ণ রাখা যাবে না; নিয়মিত পর্ব দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে গল্পটি শেষ করতে হবে। দীর্ঘদিন কোনো আপডেট না দিলে প্ল্যাটফর্মের নিয়ম অনুযায়ী অসম্পূর্ণ গল্পটি নিষ্ক্রিয় বা হোল্ড করা হতে পারে।

গল্প Submit করার সঙ্গে সঙ্গে সেটি প্রকাশিত হবে না। প্রতিটি গল্প/পর্ব PokominX টিম প্রথমে রিভিউ করবে। রিভিউয়ের সময় দেখা হবে:

  • গল্পটি কনটেন্ট নীতি মেনে চলছে কি না
  • গল্পটি মৌলিক কি না
  • প্রয়োজনীয় তথ্য দেওয়া হয়েছে কি না
  • গল্পটি প্রকাশের উপযোগী কি না

সাধারণভাবে Submit করার পর ২৪–৪৮ ঘণ্টার মধ্যে রিভিউ সম্পন্ন করার চেষ্টা করা হবে।

রিভিউয়ের পর গল্প গ্রহণ করে প্রকাশ করা হতে পারে, অথবা প্রয়োজনীয় সংশোধনের জন্য লেখককে জানানো হতে পারে, অথবা নীতিমালা না মানলে গল্পটি প্রত্যাখ্যান করা হতে পারে। প্রকাশের আগে প্রয়োজন অনুযায়ী বানান, ছোটখাটো ভাষাগত ভুল ও ফরম্যাটিং সংশোধন করা হতে পারে — তবে লেখকের মূল গল্প ও সৃজনশীলতা অপ্রয়োজনীয়ভাবে পরিবর্তন করা হবে না।

দীর্ঘ অনুপস্থিতি বা লেখার বিরতির নিয়ম

  • জরুরি অনুপস্থিতি: শারীরিক, মানসিক বা জরুরি কোনো কারণে লেখা দিতে না পারলে, তা অবশ্যই নির্দিষ্ট রেফারেন্স বা আইডি উল্লেখ করে অফিসিয়াল ইমেইলের মাধ্যমে প্ল্যাটফর্মকে জানাতে হবে।
  • টানা ৩০ দিন বিরতি: কোনো পূর্বানুমতি বা কারণ ছাড়াই টানা ৩০ দিন বা তার বেশি সময় নতুন কোনো লেখা জমা না দিলে চুক্তি বাতিল হতে পারে।
  • নতুন গল্প লেখার প্রস্তুতি: কেউ যদি নতুন কোনো বৃহৎ গল্প লেখার প্রস্তুতি নেন এবং সেই কারণে ৩০ দিনের মধ্যে পর্ব দিতে না পারেন, তবে তা ইমেইলে প্রমাণ বা অগ্রগতিসহ কর্তৃপক্ষকে জানাতে হবে। যৌক্তিক কারণ হলে তা বিবেচনা করা হবে।

PokominX বর্তমানে Beta পর্যায়ে রয়েছে। এই পর্যায়ে আমাদের পাঠকসংখ্যা ও প্রকাশিত কনটেন্ট ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে।

লেখকদের পারিশ্রমিক তাদের গল্পের মোট Read/View-এর ভিত্তিতে হিসাব করা হবে। একটি গল্পের যতগুলো পর্ব থাকবে, প্রতিটি পর্বে পাওয়া Read/View হিসাব করে মোট Read/View নির্ধারণ করা হবে।

Beta পর্যায়ে

বর্তমান Beta পর্যায়ে লেখকদের পারিশ্রমিকের হিসাব প্রতি ৩ মাস পরপর করা হবে এবং সেই হিসাব অনুযায়ী অর্থপ্রদান করা হবে।

ভবিষ্যতে

যখন PokominX নিয়মিতভাবে আয় করতে শুরু করবে এবং প্ল্যাটফর্ম স্থিতিশীল পর্যায়ে যাবে, তখন লেখকদের পারিশ্রমিক প্রতি মাসে প্রদান করা হবে। পারিশ্রমিকের নির্দিষ্ট হার, হিসাবের পদ্ধতি এবং অন্যান্য আর্থিক শর্ত আলাদা Payment Policy/চুক্তিতে উল্লেখ থাকবে।

গুরুত্বপূর্ণ নোটিশ: PokominX বর্তমানে Beta পর্যায়ে থাকায় কোনো গুরুতর প্রযুক্তিগত সমস্যা, সিস্টেম ব্যর্থতা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে যদি Read/View-এর তথ্য নির্ভরযোগ্যভাবে সংরক্ষণ বা যাচাই করা সম্ভব না হয়, তাহলে সংশ্লিষ্ট সময়ের পারিশ্রমিক হিসাব বা প্রদান করা সম্ভব নাও হতে পারে।

🆕 একক-মূল্যে বই বিক্রি — নতুন একটা বাড়তি আয়ের সুযোগ

উপরের সাবস্ক্রিপশন-ভিত্তিক পারিশ্রমিকের পাশাপাশি, PokominX এখন থেকে একটা নতুন, স্বতন্ত্র ব্যবস্থাও চালু করেছে — যেখানে পাঠকরা মাসিক সাবস্ক্রিপশন না নিয়েও, শুধু একটা নির্দিষ্ট বই একবারে (একক-মূল্যে) কিনে সেটা আজীবন পড়তে পারবেন।

এটা কীভাবে কাজ করে:

  • প্ল্যাটফর্ম কর্তৃপক্ষ নির্দিষ্ট কিছু পেইড বইয়ের জন্য একটা একক-মূল্য (যেমন ৳১০, ৳৩০, ৳৫০ ইত্যাদি) নির্ধারণ করে দেয়
  • পাঠক চাইলে সাবস্ক্রিপশনের বদলে শুধু সেই একটা বই এই একক-মূল্যে কিনতে পারবেন
  • একবার কেনার পর পাঠক সেই বইটা আজীবন, কোনো মেয়াদ ছাড়াই পড়তে পারবেন

লেখকের ভাগ — ৪০%

একক-মূল্যে বিক্রি হওয়া প্রতিটা বই থেকে লেখক পাবেন মোট বিক্রয়মূল্যের ৪০%। উদাহরণস্বরূপ: কোনো একটা বই যদি ১০০ বার ৳১০০ করে বিক্রি হয় (মোট ৳১০,০০০ আয়), তাহলে লেখক পাবেন তার ৪০% — অর্থাৎ ৳৪,০০০। প্রতিটা আলাদা বিক্রির উপর ভিত্তি করেই এই হিসাব করা হয়, তাই একটা বই যত বেশিবার বিক্রি হবে, লেখকের প্রাপ্য অংশও তত বাড়বে।

এই একক-মূল্যের আয় সম্পূর্ণভাবে উপরে বর্ণিত Read/View-ভিত্তিক সাবস্ক্রিপশন পারিশ্রমিকের বাইরে, তার সাথে যোগ হয়ে আসবে — একটা লেখকের গল্প সাবস্ক্রিপশনেও পড়া হতে পারে, আবার কেউ সেই একই গল্প একক-মূল্যেও কিনতে পারেন; দুই ক্ষেত্রেই আলাদাভাবে লেখকের প্রাপ্য যোগ হতে থাকবে।

কোন বইয়ের জন্য একক-মূল্য চালু থাকবে এবং কত টাকা হবে, তা সম্পূর্ণভাবে প্ল্যাটফর্ম কর্তৃপক্ষের সিদ্ধান্ত। সব পেইড বইয়ের জন্য এই অপশন নাও থাকতে পারে।

PokominX-এর সঙ্গে লেখক হিসেবে আনুষ্ঠানিকভাবে যুক্ত হওয়ার জন্য একটি চুক্তি সম্পন্ন করতে হবে। চুক্তি তৈরির জন্য নিচের তথ্যগুলো প্রয়োজন হবে:

  • আপনার আসল নাম
  • আপনার ছদ্মনাম / Pen Name (যদি থাকে)
  • আপনার Permanent Address
  • একটি পরিচয়পত্র — National ID Card (NID) / জন্ম নিবন্ধন কার্ড / Student ID Card / Passport
  • আপনার সচল Email Address ও Contact Number
  • পরিচয়পত্রের একটি স্পষ্ট ছবি
  • আপনার স্বাক্ষরের একটি স্পষ্ট ছবি

উপরের তথ্যগুলো PokominX-এর নির্ধারিত Information Submission Form-এর মাধ্যমে জমা দিতে হবে। ফর্মে প্রয়োজনীয় সব তথ্য সঠিকভাবে পূরণ করে Submit করার পর PokominX টিম তথ্যগুলো যাচাই করে চুক্তি প্রস্তুত করবে।

তথ্য যাচাই ও চুক্তি প্রস্তুত সম্পন্ন হওয়ার পর PokominX-এর অফিসিয়াল Email Address থেকে আপনার কাছে চুক্তিপত্রের Final Copy ইমেইলের মাধ্যমে পাঠানো হবে। চুক্তিপত্রে কী ধরনের বিষয় ও শর্ত থাকবে তা আগে থেকে দেখার জন্য একটি Demo Agreement দেখা যাবে (এটি শুধুমাত্র চুক্তির কাঠামো বোঝানোর জন্য — আপনার জন্য প্রযোজ্য Final Agreement আলাদাভাবে প্রস্তুত করে পাঠানো হবে)।

চুক্তি সম্পন্ন হওয়ার পর লেখককে একটি Referral Code দেওয়া হবে, যা পরবর্তীতে Author Panel থেকে গল্প জমা দেওয়ার সময় ব্যবহার করতে হবে। এর মাধ্যমে আপনার গল্পটি আপনার লেখক অ্যাকাউন্ট ও চুক্তির সঙ্গে সঠিকভাবে যুক্ত থাকবে।

PokominX-এ চুক্তি সম্পন্ন করার পূর্বে লেখকদের বাধ্যতামূলকভাবে তাদের প্রয়োজনীয় তথ্যের পাশাপাশি একটি প্রাথমিক গল্প বা লেখা জমা দিতে হবে। আমাদের টিম বা এডিটর প্যানেল লেখাটির মান যাচাই (Review) করবে।

লেখার মান সন্তোষজনক ও গ্রহণযোগ্য হলে, জমাকৃত তথ্যের ভিত্তিতে আপনার সাথে চূড়ান্ত চুক্তিপত্র তৈরি করে অফিশিয়াল মেইলের মাধ্যমে যোগাযোগ করা হবে।

ফর্মে আপনার প্রয়োজনীয় তথ্যের সাথে গল্পের মূল লেখাটি একসাথে সাবমিট করুন। সফলভাবে জমা দেওয়ার পর ৩ থেকে ৫ কর্মদিবসের মধ্যে আমাদের টিম আপনার সাথে মেইলে যোগাযোগ করবে।

Scroll to Top