← ফিরে যান
কে বলে তুমি নেই
eBook রোমান্স NEW

কে বলে তুমি নেই

Paid একক দাম: ৳৭০ 📄 ৩৪৯ পৃষ্ঠা

অথবা সরাসরি অ্যাপে পড়ুন ·

লেখক পরিচিতি

✍️
বিষণ্ন সুমন ২টি বই

আমি বিষণ্ন সুমন। স্কুল বয়েস থেকেই লিখালিখা করি। যদিও পড়ি তার আগে থেকেই। শুরুটা সেই সাত বছর বয়েসে শরৎচন্দ্রের বিন্দুর ছেলে দিয়ে। তারপর একে একে রোমেনা আফাজের দস্যু বনহুর, কাজীদা’র কুয়াশার সাথে পরিচয়। তারও অনেক বছর পর ১৯৮৩ সালে কাজী মাহবুব হোসেনের প্রথম ওয়েস্টার্ণ আলেয়ার পিছে দিয়ে ওয়েস্টার্ণ পাঠক হিসেবে আমার আবির্ভাব। সেই ধারাবহিকতায় মাসুদ রানা, সেবা ক্ল্যাসিক, অনুবাদ, তিন গোয়েন্দা এবং সর্বশেষ সেবা রোমান্টিক এর সাথেওপথচলা শুরু। পাশাপাশি রহস্য পত্রিকা ছাড়াও অন্য প্রকাশনী যেমন অবসর, অনুপম, লীনা এবং সেবার অঙ্গ প্রতিষ্ঠান প্রজাপতি থেকে বের হওয়া কোন ওয়েস্টার্ণই বাদ দেইনি। আমি সবসময় বিশ্বাস করি, ভালো লিখতে হলে আগে ভালো পড়তে জানতে হবে। তাই এখন পর্যন্ত নিজেকে লেখক না ভেবে ভালো পাঠক হিসেবেই পরিচয় দিতে সাচ্ছন্দ্য বোধ করি। প্রথম প্রকাশিত বই সেই ১৯৯৬ সালের গ্রন্থমেলায় “কে বলে তুমি নেই” রোমান্টিক উপন্যাস এবং সম্পূর্ণ মৌলিক ওয়েস্টার্ণ “লোন রাইডার”। পরবর্তীতে ২০১২ সালের বই মেলায় অন্যপ্রকাশ থেকে প্রকাশিত গল্প সংকলন। অনলাইন সাহিত্য পোর্টাল গল্প—কবিতা ডট কম এবং বাংলানিউজটুয়েন্টিফোর ডট কমে নিয়োমিত লিখেছি। ইদানীং সেবার অফিসিয়াল ফেসবুক পেজেও ধারাবাহিক ওয়েস্টার্ণ এবং একশন থ্রিলার লিখছি। আসলে আমি লেখায় কখনোই অনর্গল নই। মাঝেমাঝেই বন্ধ্যাত্ব এসে আমায় থামিয়ে রাখে। একটা শব্দও লিখতে পারিনা তখন। সেসময় আমার পুরনো লিখাগুলো নিজেই পাঠক হয়ে পড়ি আর ভাবি, এ গুলো কি সত্যিই আমি লিখেছিলাম(?)। এই ৫৪ বছর বয়সে এসেও এই একটাই প্রশ্ন নিজেকে করে যাচ্ছি প্রতিনিয়ত। গুগুলে আমার নাম বিষণ্ন সুমন লিখে সার্চ দিলে হয়তো আমার পুরনো কিছু লিখার লিংক পেতে পারেন।

গল্পের সারাংশ

মধ্যবিত্ত পরিবারের সহজ সরল ইমোশোনাল ছেলে হাসান। হঠাৎ করেই ভালবেসে ফেলল উচ্চবিত্তের মেয়ে রুবিনাকে। স্বপ্ন দেখল তাকে নিয়ে ঘর বাঁধার। বাধা হয়ে দাঁড়াল নষ্ট ছেলে শ্যামল। অপরদিকে মায়ের কাতর আকুতি, 'এ পথ থেকে ফিরে আয়!' বাবার রক্তচক্ষুর সাবধান বাণী, 'ত্যাজ্যপুত্র করব তোকে।' ভীরু নার্ভাস টাইপের হাসান কি পারবে এত সব বাধা দূরে ঠেলে রুবিনাকে আপন করে নিতে? বান্ধবী রুনাই বা কেন তার জন্য নিরবে চোখের জল ফেলে। তবে কি ও ভালবাসে হাসানকে? তাহলে এ কার নিশি ডাকে ঘর ছেড়ে বেরিয়ে আসে ও? (“কে বলে তুমি নেই” ১৯৯৬ সালের গ্রন্থমেলায় প্রকাশিত আমার প্রথম উপন্যাস। সে সময় এটি ব্যপক জনপ্রিয়তা পেয়েছিল। আজ এত বছর পর হঠাৎ মনে হলো আমার বর্তমান পাঠকদের মাঝে আমার এই পুরনো লিখাটা ছড়িয়ে দেই। সেই চিন্তা থেকেই আগের লিখাটাই বিন্দুমাত্র বদল না করে তুলে ধরছি। ধন্যবাদ সবাইকে।)

Scroll to Top